সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর  

বিমানবন্দর থেকে ৭ কোটি টাকার স্বর্ণ জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এবার ১১ কেজি ২২০ গ্রাম ওজনের সোনা জব্দ করেছে কাস্টমস গোয়েন্দাদের একটি দল। যার আনুমানিক বাজারমূল্য সাত কোটি টাকা। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ সোমবার (২৭ ডিসেম্বর) সকাল ৯টায় দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২৪৮ ফ্লাইটে আসা চার যাত্রীকে তল্লাশি করে এ সোনা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- হবিগঞ্জ জেলার ছাতক নবীগঞ্জের শেখ মো. জাহিদ, কানাইঘাটের কায়স্থ গ্রামের আব্দুল আহাদের ছেলে মকবুল আলী, কেউরিয়া হাওরের মনতাজ আলীর ছেলে বশির উদ্দিন ও বাঁশবাড়ী এলাকার নাজিমউদ্দিনের ছেলে সুলতান মাহমুদ।

জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন শুল্ক গোয়েন্দারা। এ সময় গ্রেপ্তারকৃতদের সঙ্গে থাকা আয়রন মেশিন ও জুসার মেশিনের নিচে নিপুণভাবে ঢালাই করে রাখা স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে জানতে ওসমানী বিমানবন্দরের শুল্ক গোয়েন্দার উপকমিশনার মো. আল-আমিনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি। পরে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এর আগে গত ৯ নভেম্বর ওসমানী বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর কাছ থেকে ছয় কেজি সোনা জব্দ করেছিলেন কাস্টমস কর্মকর্তারা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ