সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর  

বাড্ডা মিফতাহুল উলুম মাদরাসার প্রবীণ মুহাদ্দিস মাওলানা আনিসুর রহমানের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। রাজধানী ঢাকার উলূম মধ্যবাড্ডায় অবস্থিত আল-জামিয়াতুল ইসলামীয়া মিফতাহুল  মাদরাসার প্রবীণ মুহাদ্দিস মাওলানা আনিসুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।বাদ মাগরিব তার জানাযার নামায অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন মাদরাসাটির শিক্ষক মাওলানা আনিসুল ইসলাম।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৫০ বছর। তিনি এক ছেলে, এক মেয়ে ও স্ত্রী ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি  টাঙ্গাইলের মধুপুরের পানালিয়ায়।

জামিয়া ইসলামিয়া মিফতাহুল উলূম মাদ্রাসায় তিনি ১৯৯২সাল থেকে সুনাম ও দক্ষতার সাথে দরস তাদরিসের খেদমত আঞ্জাম দিয়ে এসেছেন। তার আবু দাউদ শরীফের দরস ছিল ছাত্রদের আকর্ষণের কেন্দ্রবিন্দু।

মাদরাসার পাশাপাশি তিনি হাজিবাড়ি জামে মসজিদের খতিব হিসেবে  দায়িত্ব পালন করে এসেছেন। গত দুই বছর যাবত ডায়াবেটিস পেশারসহ নানা রকম অসুস্থতার কারণে তাদরিসি খেদমত থেকে দূরে ছিলেন।

প্রবীণ এই শিক্ষককে হারিয়ে তার সহকর্মী মাদ্রাসার উস্তাদ ছাত্র সকলেই মর্মাহত।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ