সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর  

পুরোদমে ক্লাস শুরু নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী মার্চের করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে পুরোদমে শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার (২৬ ডিসেম্বর) রাজধানীর দনিয়া কলেজে এক আলোচনা সভায় তিনি বক্তব্য রাখেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দেশে মার্চ মাসে সংক্রমণ বেশি বাড়ছে। কাজেই আমাদের মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে। কী অবস্থা দাঁড়ায় সেটা দেখার জন্য। এমন পরিস্থিতে সব বিষয়ে পুরোপুরি কবে ক্লাস শুরু হবে, তা নিশ্চিত করে বলার সময় আসেনি। তাই আগামী মার্চ মাস পর্যন্ত সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।

মন্ত্রী জানান, সারা দেশে টিকা কার্যক্রম বিস্তৃত করা হবে। টিকার আওতায় সবাইকে আনা হবে। মাস্ক ব্যবহার করাসহ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবাইকে আহ্বান জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ