সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর  

আইসোলেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটকে রোববার আইসোলেশনে রাখা হয়েছে এবং এখন তাকে কোভিড-১৯ পিসিআর টেস্টের ফলাফলের জন্য নিজ বাড়িতে অপেক্ষা করতে হচ্ছে।

নাফতালি বেনেটের ১৪ বছর বয়সী মেয়ের দেহে করোনার সংক্রমণ ধরা পড়ার পর এই পদক্ষেপ নেয়া হয়েছে।

সকালের দিকে মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের জন্য বেনেট অধিকৃত গোলান মালভূমিতে যান এবং মেয়ের করোনা পজিটিভ হওয়ার খবর শুনে তিনি দ্রুত সেখান থেকে বাসায় ফিরে যান। যে মুহূর্তে ইসরায়েলে দ্রুতগতিতে ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে তখন বেনেটের মেয়ে করোনা আক্রান্ত হয়েছে।

বেনেটের অফিস থেকে জানানো হয়েছে, তার মেয়েকে কোভিড-১৯ এর টিকা দেয়া হয়েছে।

তবে সে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টে নাকি ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছে তা পরিষ্কার করেনি বেনেটের অফিস।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ