সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ ।। ২৪ কার্তিক ১৪৩৩ ।। ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আল্লামা ইকবালের জীবন ও চিন্তার বর্ণাঢ্য অধ্যায় রাশি বিশ্বাস করার বিষয়ে ইসলামের বিধান ১৯ ডিসেম্বর ঢাকায় ইসলামী ঐক্যজোটের জাতীয় কনভেনশন মদিনার তাবলিগের শীর্ষ মুরব্বি শেখ গাসসানের ইন্তেকাল পশ্চিমা নারীবাদের প্রভাব থেকে প্রজন্মকে রক্ষায় আহ্বান পীর সাহেব চরমোনাইয়ের চিকিৎসায় বিদেশে ডলার ব্যয়ের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক  ইত্তিফাকুল মাদারিসিল কওমিয়ার উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বৃষ্টিতে দুর্ভোগে গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা দেশের শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি ‘পাসপোর্ট দিয়ে নয়, বন্দী বিনিময় চুক্তির আওতায় হাসিনাকে ফিরিয়ে আনা হবে’ 

২৪ ঘণ্টায় বেড়েছে মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৬০ জনে।

রোববার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশে বর্তমানে মোট শনাক্ত রোগী ১৫ লাখ ৮৩ হাজার ২৫৩ জন।

এর আগে শনিবার (২৫ ডিসেম্বর) আগের ২৪ ঘণ্টায় করোনায় একজন মারা যান। অন্যদিকে করোনা শনাক্ত হয় ২৭৫ জনের দেহে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। চলতি বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় চলতি বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

চলতি বছরের গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এরপর বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়।

এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।

২০২০ সালের এপ্রিলের পর চলতি বছরের ১৯ নভেম্বর প্রথম করোনাভাইরাস মহামারিতে মৃত্যুহীন দিন পার করে বাংলাদেশ।সর্বশেষ দ্বিতীয়বারের মতো ৯ ডিসেম্বর মৃত্যুশূন্য দিন পার করেছে দেশ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ