সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর  

হাসপাতাল ছেড়ে কাজে ফিরলেন ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চিকিৎসা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ছেড়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

দৈনন্দিন কাজে যোগ দিতে হাসপাতাল থেকে ওবায়দুল কাদের সরাসরি গেছেন সচিবালয়ে তার নিজ দপ্তরে। সেখান থেকে ভার্চুয়ালি যোগ দেন ‘ঢাকা নগর পরিবহন’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে।

এর আগে আজ রোববার সকাল ১০টায় ওবায়দুল কাদেরকে ছাড়পত্র দেয় বিএসএমএমইউ কর্তৃপক্ষ।

চিকিৎসকরা বলেন, ‘আমরা আজ মেডিকেল বৈঠক করি। বৈঠকে তার স্বাস্থ্যের যত রিপোর্ট ছিল, সেগুলো দেখে সবকিছু ভালো হওয়ায় তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। সকাল ১০টায় তিনি হাসপাতাল ছাড়েন।’

উল্লেখ্য, ঠান্ডাজনিত সমস্যা দেখা দিলে গত ১৪ ডিসেম্বর সকালে বিএসএমএমইউতে ভর্তি করানো হয় ওবায়দুল কাদেরকে। হাসপাতালের ৩১২ নম্বর ভিআইপি ক্যাবিনে চিকিৎসাধীন ছিলেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ