সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর  

সৌদি জোটের পাঁচ ড্রোন ভূপাতিত করার দাবি হুতিদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি আরবের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে।

আল-মাসিরা টিভি জানিয়েছে, শনিবার উত্তরাঞ্চলীয় আল-জাওয়াফ প্রদেশের আকাশ থেকে মার্কিন নির্মিত স্ক্যান ঈগল গোয়েন্দা ড্রোনটি ভূপাতিত করা হয়।

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারিয়ি এক বিবৃতিতে জানিয়েছেন, উপযুক্ত অস্ত্র দিয়ে আমাদের সামরিক বাহিনী মার্কিন নির্মিত স্কাই ঈগল গোয়েন্দা ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

জাওয়াফ প্রদেশের আকাশে শত্রুতামূলক তৎপরতা চালানোর সময় ড্রোনটি ভূপাতিত করা হয় বলে দাবি করেন তিনি।

ইরনা জানিয়েছে, এ নিয়ে চলতি ডিসেম্বর মাসে ইয়েমেনের হুতি সমর্থিত বাহিনী সৌদি জোটের এই মডেলের পাঁচটি ড্রোন ভূপাতিত করল।

২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখলের পর সৌদি সমর্থিত ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদিকে ক্ষমতা থেকে বিতাড়িত করে হুতিরা। তারপর থেকেই দেশের বাইরে রয়েছে তিনি।

তাকে ক্ষমতায় ফেরাতে ২০১৫ সালের জুনে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন আরব জোট।

গত পাঁচ বছর ধরে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিরুদ্ধে লড়াই করে আসছেন ইরান ঘনিষ্ঠ হুতি বিদ্রোহীরা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ