সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর  

শিক্ষার্থীদের রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ শিক্ষামন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শিক্ষার্থীদের রাজনীতি সচেতন হয়ে গড়ে উঠতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রোববার ঢাকার দনিয়া কলেজে বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

দীপু মনি বলেন, রাজনীতি কর বা না কর, সেটা একেবারে ব্যক্তিগত বিষয়। দলীয় রাজনীতি করবে কি না, সেটাও ব্যক্তিগত বিষয়। কিন্তু রাজনীতি সচেতন না হলে সচেতন নাগরিক হতে পারবে না, সুনাগরিক হতে পারবে না। তোমার দায়িত্ব পালন করতে পারবে না। তোমার জীবনের সিদ্ধান্ত, দেশের সিদ্ধান্ত-তুমি নিতে পারবে না। কাজেই তোমাকে রাজনীতি সচেতন হতেই হবে।

দীপু মনি বলেন, আমাদের জীবনের সব ক্ষেত্রের মতোই রাজনীতিতে ভালো-মন্দ সব আছে। কিন্তু তার অর্থ এই নয় যে, রাজনীতি ভালো নয়। রাজনীতি সেই জায়গা, যেখানে জীবনের সব সিদ্ধান্ত নিতে হয়। আমরা আমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত হয়ত নিজেরা নিই। কিন্তু আমাদের জীবনটা কেমন চলবে,আমার দেশটা কেমন হবে, আমার পড়ার সুযোগ থাকবে কি থাকবে না, আমার খাবারের সংস্থান, কাজের সংস্থান হবে কি হবে না, সে সিদ্ধান্ত যেখানে গৃহীত হয়, সে জায়গাটা রাজনীতি।

শিক্ষামন্ত্রী বলেন, সেই জায়গাটায় দায়িত্বের সঙ্গে সঙ্গে ক্ষমতার যেহেতু একটা যোগ আছে, তাই সেই জায়গাটায় কিছু সুযোগ সন্ধানী মানুষ আসতে পারে। কিন্তু তার অর্থ এই নয় যে, রাজনীতির জায়গাটা ঠিক নয়।

দীপু মনি বলেন, রাজনীতি সেটাই, যার মধ্যে থাকে দেশের জন্য ভালোবাসা, দেশের সেবা, মানুষের জন্য ভালোবাসা, মানুষের সেবা। আশা করি, তোমরা সবাই রাজনীতি করো বা না করো, রাজনীতি সচেতন হবে এবং রাজনীতির সঠিক পথ বেছে নিতে পারবে, যেটা দিয়ে দেশ এগিয়ে যাবে, শিক্ষাব্যবস্থা এগিয়ে যাবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ