সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর  

লঞ্চ দুর্ঘটনা: তৃতীয় দিনে চলছে উদ্ধার অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজদের সন্ধানে তৃতীয় দিনের উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের সদস্যরা।

বরিশাল নৌ-ফায়ার স্টেশনের ডুবুরি দল আজ রোববার সকাল ৯টায় উদ্ধার কাজ শুরু করে।

নৌ-ফায়ার সার্ভিসের ডুবুরি লিডার হুমায়ুন কবির বলেন, ‘নদীর পাড়ের বাসিন্দাদের ফায়ার সার্ভিসের মোবাইল নম্বর দেয়া হয়েছে যাতে কেউ কোনো স্থানে লাশের খবর পেলে আমাদেরকে দ্রুত জানাতে পারে।’

এখন পর্যন্ত নতুন করে কোনো লাশের সন্ধান মেলেনি বলেও জানান তিনি।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৩৮ যাত্রী নিহত হয়েছেন। হাসপাতালে ভর্তি আছেন ৮৫ জন। নিখোঁজ রয়েছেন ৫১ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ