সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর  

ভারতে বুস্টার ডোজ দেওয়ার ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ রোধে ভারতে আগামী ১০ জানুয়ারি থেকে টিকার বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার (২৫ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অগ্রাধীকার ভিত্তিতে দেশটিতে বুস্টার ডোজ পাবেন স্বাস্থ্যকর্মী, সম্মুখসারির যোদ্ধা ও ষাটোর্ধ্ব ব্যক্তিরা। এছাড়াও নতুন বছরের শুরুতেই ১৫ থেকে ১৮ বছর বয়সীদের জন্য টিকাদানেরও ঘোষণা দেন মোদি। ওই কর্মসূচি শুরু হবে ৩ জানুয়ারি।

মোদি বলেন, ‘করোনা এখনো পুরোপুরি চলে যায়নি। নতুন রূপ অমিক্রনে আক্রান্ত ব্যক্তিদের খোঁজ মিলছে ভারতেও। এই পরিস্থিতিতে আমাদের করোনাবিধি যথাযথভাবে মেনে চলতে হবে। দেশের স্বাস্থ্য পরিকাঠামো পুরোপুরি তৈরি। দেশে ১৮ লাখ আইসোলেশন বেড ও লক্ষাধিক আইসিইউ বেড প্রস্তুত রয়েছে।’

ভারতের প্রধানমন্ত্রী বলেন, করোনার টিকা সতর্কতামূলক ডোজ ১০ জানুয়ারি থেকে স্বাস্থ্যকর্মী, সম্মুখসারির কর্মীদের দেওয়া হবে। এ ছাড়া একাধিক রোগে আক্রান্ত ষাটোর্ধ্ব ব্যক্তি ও অন্যান্য স্বাস্থ্য সমস্যায় ভোগা ব্যক্তিদেরও চিকিৎসকের পরামর্শে টিকার অতিরিক্ত ডোজ দেওয়া হবে।

তিনি আরও বলেন, শিশুদের টিকাদান মহামারির বিরুদ্ধে লড়াই করার কাজকে সুসংহত করবে এবং স্কুলে পাঠদান কার্যক্রমকে স্বাভাবিক করবে।

ওমিক্রনে আতঙ্কিত না হতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে মোদি বলেছেন, ‘ভারতে অনেক মানুষের ওমিক্রনে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এতে আতঙ্কিত না হওয়ার জন্য আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি। সতর্ক থাকুন, সজাগ থাকুন। মাস্ক পরুন ও হাত ধোয়া অব্যাহত রাখুন।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ