সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর  

পশ্চিমবঙ্গে মাদরাসা প্রধানের দায়িত্বে চার অমুসলিম নারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: এবার পশ্চিমবঙ্গে  মাদরাসা হাইস্কুল প্রধানের দায়িত্বে হিন্দু নারীরা।

পশ্চিমবঙ্গের মাদরাসা স্কুলে প্রধান শিক্ষকার দায়িত্বে অমুসলিম, কথাটা তেমন প্রচলিত ছিল না। কোনো মুসলিম ব্যক্তিই দায়িত্ব পেয়েছেন এই পদের, প্রচলিত এই এই নিয়মের পরিবর্তনকে সম্প্রীতির এক অন্য চিত্র বলেই মতামত ভারতীয় শিক্ষা মহলের।

দীপান্বিতা পাল, দেবশ্রী কর্মকার, টুম্পা হালদার, অনিতা তন্তুবায়- এই চার নারীকে মাদরাসা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।

পাণ্ডুয়ার সুলতানিয়া হাই মাদরাসায় এবার প্রধান শিক্ষিকা হিসেবে দায়িত্ব নিচ্ছেন চুঁচুড়ার দীপান্বিতা পাল। বহুদিন মাদরাসায় শিক্ষিকা হিসেবে ছিলেন তিনি।

অন্যদিকে, অনিতা তন্তুবায় দায়িত্ব নিচ্ছেন পূর্ব বর্ধমানের বনদুটিয়া হাই মাদরাসার। টুম্পা হালদার পাচ্ছেন পুরুলিয়ার ফতেডাঙ্গা হাই মাদরাসার প্রধান শিক্ষিকার দায়িত্ব। আর দেবশ্রী কর্মকার যাচ্ছেন উত্তর দিনাজপুরের এমএনআই হাই মাদরাসার প্রধান শিক্ষিকা হয়ে।

সূত্র: ভয়েচ অফ আমেরিকা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ