সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর  

নোবেলজয়ী আর্চবিশপ ডেসমন্ড টুটু মারা গেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা, সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং শান্তিতে নোবেলজয়ী আর্চবিশপ ডেসমন্ড টুটু (৯০) মারা গেছেন। গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ডেসমন্ড টুটুকে বিদেশী পর্যবেক্ষক এবং তার দেশের জনগণ জাতির নৈতিক বিবেক হিসেবে বর্ণনা করেছেন। স্থানীয় সময় রবিবার তিনি কেপ টাউনে মারা গেছেন।

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার সমসাময়িক ডেসমন্ড টুটু। তিনি দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদী ব্যবস্থা বাতিলে গুরুত্বপূর্ণ ভূমিকার পালন করেছেন।

বর্ণবাদী ব্যবস্থা বাতিলে সংগ্রামী ভূমিকার জন্য তিনি শান্তিতে নোবেল পুরস্কার পান।

জানা গেছে, ১৯৩১ সালের ৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকার ট্রান্সভালের ক্লের্কড্রপ জন্মগ্রহণ করা টুটু লন্ডনের কিংস কলেজ থেকে ধর্মতত্ত্বে উচ্চতর ডিগ্রি লাভ করেন।

পড়াশোনার পাঠ চুকিয়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে যান তিনি। এরপর ধর্মতত্ত্ব পড়াতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন। ধীরে ধীরে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন তিনি।

সূত্র: গার্ডিয়ান।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ