সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর  

‘ঢাকা নগর পরিবহন’ চালু আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গণপরিবহনের বিশৃঙ্খলা দূর করতে প্রথম পর্যায়ে রাজধানীর একটি রুটে চালু হচ্ছে ‘ঢাকা নগর পরিবহন’।

এক রুটে বিভিন্ন কোম্পানির বাসের পরিবর্তে বাস রুট রেশনালাইজেশনের উদ্যোগে আজ রোববার কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত চালু করা হচ্ছে ‘ঢাকা নগর পরিবহন’।

প্রায় ২১ কিলোমিটার দীর্ঘ এই রুটে প্রথম দিন (রোববার) সবুজ রঙের ৫০টি বাস দিয়ে শুরু হচ্ছে গণপরিবহনের এই সেবাটি।

শনিবার (২৫ ডিসেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানিয়েছেন, রোববার রাজধানীর মোহাম্মদপুর এলাকা হয়ে রুট রেশনালাইজেশনের উদ্যোগে ঢাকা নগর পরিবহনের কার্যক্রম উদ্বোধন করা হবে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই মেয়র এ কার্যক্রমের উদ্বোধন করবেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে জানা যায়, প্রথম পর্যায়ের রুট রেশনালাইজেশনের ২১ কিলোমিটারের এ রুটে ঢাকা নগর পরিবহনের ৫০টি বাস দিয়ে কার্যক্রম শুরু হলেও দুই মাসের মধ্যে তা ১০০টিতে উন্নীত করা হবে। ২১ কিলোমিটারের এ রুটে কিলোমিটার প্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে দুই টাকা ২০ পয়সা।

গত ১৯ ডিসেম্বর (রোববার) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২০তম সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বাস রুট রেশনালাইজেশন কমিটির সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জানান, ২৬ ডিসেম্বর ঘাটারচর টু কাঁচপুর রুটে বিআরটিসির ৩০টি বাস এবং ট্রান্সসিলভার ২০টি বাস নিয়ে ঢাকা নগর পরিবহনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। প্রথমে ৫০টি বাস নিয়ে যাত্রা শুরু হলেও কিছু দিনের মধ্যে এই রুটে মোট ১০০টি বাস চলাচল করবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ