সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর  

কিশোরগঞ্জে ভোটকেন্দ্রে হামলা-ভাঙচুর, ভোটগ্রহণ স্থগিত ‌

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কিশোরগ‌ঞ্জের ক‌টিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের চরপু‌ক্কিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা-ভাঙচুর ও ব্যালটপেপার ছিনতাই‌য়ের ঘটনা ঘটেছে।

আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে ওই কেন্দ্রের সামনে নৌকার প্রার্থী আব্দুল খালেক রাজু ও স্বতন্ত্র প্রার্থী হা‌বিবুর রহমান রুস্তমের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে ভোট কেন্দ্রে হামলা চালায় দুর্বৃত্তরা।

এ সময় কেন্দ্রের কয়েকটি ভোট বাক্স ছিনতাই ও ব্যালটপেপার ছিনতাই করা হয়। এ ঘটনার পর ওই কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে র‍্যাব, পুলিশ ও বি‌জি‌বি ঘটনাস্থলে যায়।

উত্তর চরপু‌ক্কিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার মাসুদুল হক জানান, হামলার পর ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ আছে। এছাড়া জেলার তিনটি উপজেলায় সকাল থেকে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে।

উল্লেখ্য, চতুর্থ ধাপে কিশোরগ‌ঞ্জের হোসেনপুর, ক‌টিয়াদী ও ভৈরবে ২২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ