সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর  

ইসলাম নিয়ে বিতর্কিত মন্তব্য, লেখকের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামের বিজয় নিয়ে বিতর্কিত কথা বলার দায়ে মিশরে একজন লেখককে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ৮০ বছর বয়সী আহমেদ আবদু মাহের সে দেশের নামকরা আইনজীবী এবং ইসলামের ইতিহাস বিষয়ক ১৪টি বইয়ের লেখক।

তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে ইসলাম অবমাননা, সাম্প্রদায়িক বিরোধ সৃষ্টি করা এবং জাতীয় ঐক্যের জন্য হুমকি হয়ে দাঁড়ানোর দায়ে।

সপ্তম এবং অষ্টম শতাব্দীর আরব বিজয় সম্পর্কে মাহের যে ধারণা দিয়েছেন, সেটাই তার প্রধান অপরাধ।

সাজাপ্রাপ্ত লেখক আহমেদ আবদু মাহের মনে করেন, ইসলাম প্রচার ও প্রসারের ফলে ধর্ষণ এবং ধর্ষণের লালসা কমেছে। তবে, ইসলাম প্রচারকরা আরও বেশি উন্নত সমাজকে উৎখাত ও প্রতিস্থাপন করেছিল।

আহমেদ আবদু মাহের তার অনেক বক্তৃতা, লেখা এবং টেলিভিশনে আলাপচারিতায়ও বিতর্কিত দাবি করেছেন। তিনি বলেছেন, ইসলামের প্রাথমিক বিজয়গুলো ছিল সামরিক আক্রমণ। মিশরের শীর্ষস্থানীয় ইসলামিক প্রতিষ্ঠান আল-আজহারকে হযরত মুহাম্মদ (সা.) এর সাহাবীদের পক্ষ থেকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছিলেন।

মাহের মনে করেন, মুসলিমদের ওই সব যুদ্ধের লক্ষ্য ছিল ইসলাম প্রচারের পরিবর্তে নারীদের দাস বানানো।

সূত্র: মিডল ইস্ট ফোরাম।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ