সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর  

আনন্দমুখর পরিবেশে মানুষ ভোট দিয়েছে: দাবি ইসির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন স্থানে সঙ্ঘাত, হামলা, প্রার্থীকে আহত করার ঘটনা ঘটেছে। তবে আনন্দমুখর পরিবেশে মানুষ ভোট দিয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশন সচিব মো: হুমায়ন কবীর খোন্দকার।

তিনি বলেন, সবগুলো ধাপেই নির্বাচন সুষ্ঠু হয়েছে। এই ধাপে ৭০ শতাংশের বেশি ভোটের আশা ইসির।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে চতুর্থ ধাপের নির্বাচন শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইসি সচিব।

ইসি সচিব বলেন, চতুর্থ ধাপে মোট ৮৩৬টি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হয়েছে। এরইমধ্যে ভোটগ্রহণ শেষ হয়েছে, এখন কাউন্টিং চলছে। নির্বাচনে প্রিজাইডিং অফিসারদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ১৫টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। আমাদের মোট ভোটকেন্দ্র ছিল ৯ হাজার ২২৪টি। সেই হিসেবে ভোট কেন্দ্রের তুলনায় স্থগিত ভোটকেন্দ্রের হার দশমিক ০১৬ শতাংশ।

তিনি বলেন, আমি খোঁজ নিয়েছি বিভিন্নভাবে। তাদের মাধ্যমে খবর নিয়েছি, সব মিলিয়ে এ নির্বাচন সুষ্ঠু হয়েছে। আনন্দ মুখর পরিবেশে ভোট হয়েছে। জনগণের সম্পৃক্ততা ছিল, তাই ভোটারদের উপস্থিতি আমরা ৭০ শতাংশের বেশি আশা করছি।

এখন পর্যন্ত চার ধাপের ভোট হয়েছে, তার মধ্যে কোন ধাপে সবচেয়ে সুষ্ঠু হয়েছে? এমন প্রশ্নে ইসি সচিব বলেন, আমরা এক কথায় বলতে চাই, সবসময়ই ভোটারদের উপস্থিতি একেবারেই আশাব্যঞ্জক ছিল। সার্বিকভাবে বলবো, এবার আমরা যে ভোট করেছি ইউনিয়নে, প্রতিটি ধাপেই নির্বাচন খুব ভালো হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ