সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নতুন গুম আইন দেশের বিচারব্যবস্থার মাইলফলক: চিফ প্রসিকিউটর বইমেলায় লিটলম্যাগ কর্নার রাখার আহ্বান ইসলামি লেখক ফোরামের সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তুলতে ৭৪ হাজার আবেদন দেশে নিয়মিত লিভার ট্রান্সপ্লান্ট চালুর দাবি সংসদে এমপি মাহবুবা হাকিমের সম্পত্তি হস্তান্তর আইনে শরিয়াহর প্রতিফলন নিশ্চিতের দাবি হেফাজতের চলছে ২০২৭ সালের হজ নিবন্ধন, যেভাবে করবেন ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মহান বিজয় দিবস ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। শনিবার সকালে বন্দর দিয়ে ত্রিপুরায় মাছ রপ্তানির মধ্যদিয়ে পুনরায় আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম স্বাভাবিক হবে।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি সফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস। এ উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে মিল রেখে আখাউড়া বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামীকাল শুক্রবার (১৭ ডিসেম্বর) সাপ্তাহিক ছুটি থাকায় বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, আগামী শনিবার (১৮ ডিসেম্বর) সকালে বন্দর দিয়ে ত্রিপুরায় মাছ রপ্তানির মধ্যদিয়ে পুনরায় আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম শুরু হবে।

আখাউড়া কাস্টমস রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও কাস্টমসের দাপ্তরিক কার্যক্রম ও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ