সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নতুন গুম আইন দেশের বিচারব্যবস্থার মাইলফলক: চিফ প্রসিকিউটর বইমেলায় লিটলম্যাগ কর্নার রাখার আহ্বান ইসলামি লেখক ফোরামের সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তুলতে ৭৪ হাজার আবেদন দেশে নিয়মিত লিভার ট্রান্সপ্লান্ট চালুর দাবি সংসদে এমপি মাহবুবা হাকিমের সম্পত্তি হস্তান্তর আইনে শরিয়াহর প্রতিফলন নিশ্চিতের দাবি হেফাজতের চলছে ২০২৭ সালের হজ নিবন্ধন, যেভাবে করবেন ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী

১৫ লাখ ৮৯ হাজার শিক্ষার্থী পেয়েছে প্রথম ডোজ টিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সারা দেশে গতকাল (মঙ্গলবার) ৯ লাখ ৫ হাজার ৮০৫ ডোজ টিকা দেওয়া হয়েছে। আর এখন পর্যন্ত ১৫ লাখ ৮৮ হাজার ৮৮৬ জন শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছে, আর দ্বিতীয় ডোজ পেয়েছে ২ লাখ ৭০ হাজার ৩০৪ জন।

গত ১ নভেম্বর রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের নবম শ্রেণির দুই শিক্ষার্থীকে টিকা দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

শিক্ষার্থীসহ আজ প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩ লাখ ৩৮ হাজার ৫৫৯ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৫ লাখ ৬৭ হাজার ২৪৬ জনকে। আর আজ ১ লাখ ২২ হাজার ১৪১ জন শিক্ষার্থীকে প্রথম ডোজ দেওয়া হয়েছে এবং ৮ হাজার ৯২০ জন নিয়েছেন দ্বিতীয় ডোজ।

দেশে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে মোট ৬ কোটি ৭৪ লাখ ৭০ হাজার ৪৯ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪ কোটি ৪১ লাখ ৬২ হাজার ৬৯৫ জন। এসব টিকা দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার ও মডার্নার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ