সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী ও কিছু কথা নতুন গুম আইন দেশের বিচারব্যবস্থার মাইলফলক: চিফ প্রসিকিউটর বইমেলায় লিটলম্যাগ কর্নার রাখার আহ্বান ইসলামি লেখক ফোরামের সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তুলতে ৭৪ হাজার আবেদন দেশে নিয়মিত লিভার ট্রান্সপ্লান্ট চালুর দাবি সংসদে এমপি মাহবুবা হাকিমের সম্পত্তি হস্তান্তর আইনে শরিয়াহর প্রতিফলন নিশ্চিতের দাবি হেফাজতের চলছে ২০২৭ সালের হজ নিবন্ধন, যেভাবে করবেন ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’

বাংলাদেশে সংখ্যালঘু হিসাবে কাউকে ট্রিট করা হয় না: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশে সংখ্যালঘু হিসাবে কাউকে ট্রিট করা হয় না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সকলের সমান অধিকার দেওয়া হয়।

আজ বুধবার ভারতের রাষ্ট্রপতি কোবিন্দের সাথে সৌজন্য সাক্ষাতের সময় আলোচনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা সফররত কোবিন্দের সঙ্গে এদিন বিকালে হোটেল সোনারগাঁওয়ে এই সৌজন্য সাক্ষাৎ করেন শেখ হাসিনা। সেখানে তাদের আলোচনায় শারদীয় দুর্গাপূজার সময় বাংলাদেশে সহিংসতার প্রসঙ্গ আসলে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, “দুর্গাপুজার পর যে সমস্যা হয়ে ছিল, প্রধানমন্ত্রী বলেছেন যে, আমাদের দেশে সংখ্যালঘু হিসাবে কাউকে ট্রিট করা হয় না। সকলের সমান অধিকার দেওয়া হয়।”

এর আগে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ভারতের রাষ্ট্রপ্রধানের সাথে সৌজন্য সাক্ষাত করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ধর্ম যার যার, উৎসব সবার’স্লোগানের প্রশংসা করেছেন ভারতীয় রাষ্ট্রপতির সফরসঙ্গী আসামের দুই সংসদ সদস্য। তারা বলেছেন, ভারতবর্ষের সবাই এক বাক্যে এটা বলে, সব লোক এটা পছন্দ করেছে।”

কানেকটিভিটি ও রোহিঙ্গা সঙ্কটের মত বিষয়গুলোও আলোচনায় এসেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন।

অভিন্ন নদীর পানি বণ্টন ও সীমান্ত হত্যার মত অমীমাংসিত বিষয়ে আলোচনা হয়েছে কি না- সেই প্রশ্নে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, “পররাষ্ট্রমন্ত্রীও তার বৈঠকে বলেছেন যে, আমরা অনেক সমস্যার সমাধান করেছি। বাকি যেগুলি আছে, মোটা দাগে সবগুলিকে এক জায়গায় নিয়ে এসে উনি বলেছেন, আমরা আলোচনার মধ্য দিয়ে এগুলি সমাধান করতে পারব।”

মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের আয়োজনে যোগ দিতে তিন দিনের সফরে বুধবার সকালে ঢাকায় পৌঁছান ভারতের রাষ্ট্রপতি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সেখানে ভারতীয় রাষ্ট্রপতিকে গালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়।

বৃহস্পতিবার বিজয় দিবসে বাংলাদেশের উদযাপনে সঙ্গী হবেন রাম নাথ কোবিন্দ। সফর শেষে শুক্রবার তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ