সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নতুন গুম আইন দেশের বিচারব্যবস্থার মাইলফলক: চিফ প্রসিকিউটর বইমেলায় লিটলম্যাগ কর্নার রাখার আহ্বান ইসলামি লেখক ফোরামের সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তুলতে ৭৪ হাজার আবেদন দেশে নিয়মিত লিভার ট্রান্সপ্লান্ট চালুর দাবি সংসদে এমপি মাহবুবা হাকিমের সম্পত্তি হস্তান্তর আইনে শরিয়াহর প্রতিফলন নিশ্চিতের দাবি হেফাজতের চলছে ২০২৭ সালের হজ নিবন্ধন, যেভাবে করবেন ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী

ফিলিস্তিনিকে বিয়ে করায় ১ লেবানিজের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননে ইসরায়েলি পাসপোর্টধারী ফিলিস্তিনি এক নারীকে বিয়ে করায় দেশটির এক নাগরিককে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৈরুতের একটি সামরিক আদালত গত শুক্রবার মো. ইউসুফ বেনাউত নামে লেবাননের ওই যুবককে এক বছরের কারাদণ্ডের পাশাপাশি ৫ লাখ লেবানিস পাউন্ড (৩৩০ ব্রিটিশ পাউন্ড) জরিমানা করা হয়।খবর আরব নিউজের।

ফিলিস্তিন ওই নারী ইসরায়েলি পাসপোর্টে জার্মানিতে বসবাস করছেন। ইহুদিবাদী দেশ ইসরায়েলের এক-পঞ্চমাংশ নাগরিক ফিলিস্তিনি। অধিকৃত পশ্চিমতীর ও জেরুসালেমের ফিলিস্তিনি জনগণকেও ইসরায়েলি পাসপোর্টে বিদেশ ভ্রমণ করতে হয়।

এদিকে ১৯৫৫ সাল থেকে লেবাননে ইসরায়েলকে বয়কটের আইন চালু করা হয়। এ আইনের আওতায় ইসরায়েলিদের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক স্থাপন দণ্ডনীয় অপরাধ।

১৯৪৮ সালে ইসরায়েল নামে অবৈধ ইহুদিবাদী রাষ্ট্রটির জন্ম হওয়ার পর থেকে দেশটির সঙ্গে লেবাননের যুদ্ধাবস্থা বিরাজ করছে।

১৯৪৯ সালে প্রতিবেশী দেশ দুটির মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও মাঝেমধ্যেই সংঘর্ষে জড়িয়ে পড়ার ঘটনাও ঘটছে।ে

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ