মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ফল প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।

রোববার বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. আতাউর রহমান বিষয়টি প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৮ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষায় ১৭০টি কলেজের ১ লাখ ৩০ হাজার ৩৫৬ জন পরীক্ষার্থী ২৯টি বিষয়ে পরীক্ষায় অংশ নেয়। এতে ৮৮ হাজার ৪২৯ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৬৭.৮৪ শতাংশ।

উল্লেখ্য, মাস্টার্স শেষ পর্বের লিখিত পরীক্ষা গত ২৯ সেপ্টেম্বর শেষ হয়। আর মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষা গত ৪ নভেম্বর শেষ হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) এই ফলাফল পাওয়া যাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ