শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘বিশ্ব পরিস্থিতি যেদিকেই যাক, বাংলাদেশ-চীন বন্ধুত্ব বজায় রাখবে’ চীন সফরে প্রধানমন্ত্রীর ‘১৭ সমঝোতা’ স্মারকে স্বাক্ষর হরমুজ থেকে ৪ হাজার কোটি ডলার বাৎসরিক টোল করবে ইরান ঢাকার উদ্দেশে বেইজিং ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লক্ষ্মীপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত   সাবেক নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের প্রতিবাদ বেনজীরকে ফেরাতে দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী আন্দোলনের শূরার বৈঠক কাল, মহাসচিব পদে আসতে পারে পরিবর্তন ‘হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায় ন্যায়বিচারকে প্রশ্নবিদ্ধ করেছে’ লাউড স্পিকারে আজান নিষিদ্ধ করতে চায় ডেনমার্ক সরকার

পথচারীদের সুবিধার্থে শ্রীপুরে পাঞ্জেগানা মসজিদ নির্মাণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল হোসেন।।

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৩নং ওয়ার্ডে একটি পাঞ্জেগানা মসজিদ নির্মিত হয়েছে। প্রাথমিক অবস্থায় টিনশেড করা হয়েছে। নির্দিষ্ট একজন ইমামের  মাধ্যমে এই পাঞ্জেগানা ঘরে এক বছর ধরে প্রতিনিয়ত পাঁচ ওয়াক্ত নামাজ  আদায় করা হয়।

মসজিদটি উত্তর-দক্ষিণে ২৫ ফুট এবং পূর্ব-পশ্চিমে ১৪ ফুট লম্বা। রয়েছে বারান্দা ও। এটিতে পাঁচ ওয়াক্ত নামায জামায়াতের সাথে আদায় করেন মুসল্লীরা।

৩নং ওয়ার্ডের লোহাগাছ গ্রামের মধ্যে পাড়া ভিকার ইলেকট্রিক্যালস লি: কারখানা রাজাবাড়ী রোড সংলগ্ন পথচারীসহ সকলের সুবিধার্থে আহম্মেদ আলীর ছেলে হেলাল উদ্দিনসহ এলাকার কবির, আলামিন, আব্দুল লতিফ ও মামুন আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য এখানে একটি পাঞ্জেগানা মসজিদ নির্মাণ করেছেন।

হেলাল উদ্দিন জানান, আল্লাহ তাআলা’কে রাজি খুশি করার জন্য এই পাঞ্জেগানা মসজিদ। ভবিষ্যতে আরো বেশি আল্লাহর রাস্তায় খেদমত করতে পারি এজন্য সকলের কাছে দোয়া চান।

এবিষয়ে কথা হয় পাঞ্জেগানা মসজিদের ইমাম সজীব ইসলামের সাথে। ইমাম সজীব ইসলাম আওয়ার ইসলামকে বলেন, প্রতিদিনই বেশ কিছু লোকজনের সমাগম হয়। তবে মসল্লিদের নামাজে আসার পর বড় সমস্যা হচ্ছে টয়লেট-প্রস্রাবখানা ও অজুখানার। আর্থিক সঙ্কটের কারণে এসব করা সম্ভব হচ্ছে না। এগুলো নির্মাণ হয়ে গেলে মুসল্লিরা স্বাচ্ছন্দে নামাজ আদায় করতে পারবেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ