সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮


‘শরিয়া বিশেষজ্ঞদের মতামত ছাড়া সম্পত্তি হস্তান্তর আইন গ্রহণযোগ্য নয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

ইসলামি শরিয়া বিশেষজ্ঞদের সঙ্গে অধিকতর পর্যালোচনা ও প্রকাশ্য মতামত গ্রহণ না করে তড়িঘড়ি করে জাতীয় সংসদে পাস করা ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬’ গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছে খেলাফত মজলিস।

সোমবার (৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনটির আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এ মন্তব্য করেন।

বিবৃতিতে তারা বলেন, সম্পত্তি হস্তান্তর আইন-১৮৮২-এর সঙ্গে ১২২এ ও ১২২বি ধারা যুক্ত করে ‘জীবনকালীন ভোগাধিকার সংরক্ষণপূর্বক দান’ নামে পিতা-মাতার কাছ থেকে সন্তানদের সম্পত্তি হস্তান্তরের নতুন পদ্ধতি চালু করা হয়েছে। এ পদ্ধতিতে দাতা মৃত্যুর আগ পর্যন্ত ওই সম্পত্তি ব্যবহার ও ভোগ করতে পারবেন। দাতার মৃত্যুর আগে গ্রহীতা মারা গেলে সম্পত্তি তার ওয়ারিশদের কাছে চলে যাবে।

খেলাফত মজলিসের নেতারা বলেন, নতুন এ সিভিল আইনটি বাহ্যিকভাবে সুন্দর মনে হলেও এর মাধ্যমে একজন বা কয়েকজন উত্তরাধিকারীকে বিশেষ সুবিধা দেওয়া এবং অন্যদের বঞ্চিত করার সুযোগ তৈরি হতে পারে। এর ফলে শরিয়াহসম্মত ন্যায়বিচার ও ফারায়েজের চেতনা লঙ্ঘিত হওয়ার আশঙ্কা রয়েছে।

তারা আরও বলেন, সংশোধিত আইনের কিছু বিষয় হানাফি ফিকহে প্রচলিত হেবার ধারণার সঙ্গেও গুরুতর বিতর্ক তৈরি করে। তাই সংশোধিত আইনটি শরিয়াহর নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা বিজ্ঞ আলেম ও ইসলামী আইন বিশেষজ্ঞদের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।

বিবৃতিতে তারা বলেন, আইনটি নিয়ে ইসলামী শরিয়া বিশেষজ্ঞদের প্রকাশ্য মতামত গ্রহণ করা উচিত। ইসলামী আইনের নিজস্ব কাঠামো কাজে লাগিয়ে সংশোধিত সিভিল আইনটির চেয়েও শরিয়াহসম্মত সমাধান বের করা সম্ভব।

খেলাফত মজলিসের নেতারা বলেন, সরকারকে মনে রাখতে হবে, শরিয়াহ অনুমোদন করে না—এমন কোনো আইন বাংলাদেশে আর গ্রহণযোগ্য হবে না।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ