শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
রোববার থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন শুরু, জেনে নিন নিয়ম ‘ইসরায়েলকে কোনো শর্ত ছাড়াই লেবানন ছাড়তে হবে’ ‘বিশ্ব পরিস্থিতি যেদিকেই যাক, বাংলাদেশ-চীন বন্ধুত্ব বজায় রাখবে’ চীন সফরে প্রধানমন্ত্রীর ‘১৭ সমঝোতা’ স্মারকে স্বাক্ষর হরমুজ থেকে ৪ হাজার কোটি ডলার বাৎসরিক টোল করবে ইরান ঢাকার উদ্দেশে বেইজিং ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লক্ষ্মীপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত   সাবেক নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের প্রতিবাদ বেনজীরকে ফেরাতে দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী আন্দোলনের শূরার বৈঠক কাল, মহাসচিব পদে আসতে পারে পরিবর্তন

এবার পশ্চিম তীরের জেরিকোতে বসতি নির্মাণ করতে যাচ্ছে ইহুদিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি ইহুদিরা অধিকৃত পশ্চিম তীরের জেরিকো শহরে নতুন করে বসতি নির্মাণ করছে। মঙ্গলবার সকালে ইসরায়েলিরা জেরিকোর উত্তর-পূর্বাঞ্চলের আইন আল-আওজা গ্রামে ফিলিস্তিনিদের জমিতে এ অবৈধ ইহুদি বসতি নির্মাণ শুরু করে। ফিলিস্তিনি তথ্যকেন্দ্র এসব তথ্য দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইসরাইলি ইহুদি বসতিস্থাপনকারীরা বিভিন্ন যানবাহন ও নির্মাণ সামগ্রী নিয়ে আইন আল-আওজা গ্রামে তাণ্ডব চালায়। এরপর তারা তাদের বসতি নির্মাণ করার কাজ শুরু করে।

বেশ কয়েক বছর ধরে আইন আল-আওজা গ্রামের বাসিন্দারা ইসরাইলি ইহুদি বসতিস্থাপনকারীদের মাধ্যমে নিপীড়িত হচ্ছেন। এসব ইহুদিরা ফিলিস্তিনিদের বাড়ি-ঘর ধ্বংস এবং তাদের ওপর অত্যাচার করে। এছাড়া এসব ইহুদি বসতিস্থাপনকারী ও ইসরাইলি সেনারা ওই গ্রামের ফিলিস্তিনিদের ওপর বারবার আক্রমণ করছে এবং তাদের ওপর সহিংসতা চালাচ্ছে।

অধিকৃত পশ্চিম তীরের এরিয়া-সি এলাকার এসব ফিলিস্তিনি গ্রামবাসীকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। তারা যেন বিভিন্ন মৌলিক সেবা (শিক্ষা, স্বাস্থ্য সেবা, সমাজ কল্যাণ, পরিবহন, বিদ্যুৎ-জ্বালানি, পানি, স্যানিটেশন ও বর্জ্য অপসারণ সেবা) না পায় তার জন্য বিশেষ পদক্ষেপ নিয়েছে ইসরাইলি সরকার। ফিলিস্তিনিদের এ অঞ্চলটি ইসরাইলের প্রশাসনিক ও সামরিক নিয়ন্ত্রণে আছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ