মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মধুপুর মাদরাসায় হস্তলিপি ও শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত হাটহাজারীর সিনিয়র মুহাদ্দিসের সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির সাক্ষাৎ সংসদে পাস হওয়া ‘শরিয়াবিরোধী’ বিল নিয়ে কে কী বললেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে যুক্ত করার আহ্বান রাশিয়ার কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০ নতুন দুই দায়িত্ব পেলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নয়াদিল্লির বার্তা আফগানিস্তানে আল-মারকাজুল ইসলামী মেডিকেল টিমের চিকিৎসাসেবা বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত মসজিদের ইমাম ও মাদরাসার শিক্ষক ৮ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

স্টিকার লাগানো হবে সিএনজিচালিত বাসে: বিআরটিএ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিএনজিচালিত বাস ও মিনিবাসে অতিরিক্ত ভাড়া বন্ধে স্টিকার লাগিয়ে দেবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেলে বিআরটিএ ভবনে অনুষ্ঠিত জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেন, সিএনজিচালিত বাসে আমরা আলাদা স্টিকার লাগিয়ে দেব, যাতে অভিযান চালাতে সমস্যা না হয়। সিএনজিচালিত বাস ও মিনিবাস চিহ্নিত করতে মালিকদের কাছে তথ্য চাওয়া হয়েছে।

বিআরটিএ সূত্রে জানা গেছে, বাস ও মিনিবাসের মালিকদের কাছ থেকে তথ্য পাওয়ার পর অনুসন্ধানে নামবে বিআরটিএ। তারপর স্টিকার লাগানো হবে। এসব কার্যক্রম সম্পন্ন হবে দ্রুত সময়ের মধ্যে।

ডিজেলের দাম বেড়ে যাওয়ায় মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে বাসের ভাড়া বাড়িয়েছে বিআরটিএ। সংস্থাটি জানিয়েছে, ডিজেলচালিত বাসের ক্ষেত্রে নতুন ভাড়া কার্যকর করা যাবে। তবে সিএনজিচালিত বাস-মিনিবাসে তা কার্যকর করা যাবে না।

তবে কী পরিমাণ বাস ও মিনিবাস সিএনজিতে চলে সেই হিসাব বিআরটিএর কাছে নেই। এ নিয়ে মঙ্গলবারের জরুরি বৈঠকে ক্ষোভ জানান বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্ল্যাহ। তিনি বলেন, এসব তথ্য বিআরটিএ সরবরাহ করতে পারছে না। ফলে ভুল তথ্য বিভ্রান্তি ছড়াচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ