মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মধুপুর মাদরাসায় হস্তলিপি ও শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত হাটহাজারীর সিনিয়র মুহাদ্দিসের সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির সাক্ষাৎ সংসদে পাস হওয়া ‘শরিয়াবিরোধী’ বিল নিয়ে কে কী বললেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে যুক্ত করার আহ্বান রাশিয়ার কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০ নতুন দুই দায়িত্ব পেলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নয়াদিল্লির বার্তা আফগানিস্তানে আল-মারকাজুল ইসলামী মেডিকেল টিমের চিকিৎসাসেবা বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত মসজিদের ইমাম ও মাদরাসার শিক্ষক ৮ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

‘লোকে কেন বিয়ে করে?’ প্রশ্ন তোলা সেই মালালা নিজেই বসলেন বিয়ের পিঁড়িতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মঙ্গলবার ঘরোয়া আয়োজনের মধ্যেই বিয়ে হলো নোবেলজয়ী পাকিস্তানি শিক্ষাকর্মী মালালা ইউসুফজাইয়ের। যুক্তরাজ্য সময় মঙ্গলবার বিকেলে টুইটারে দেয়া পোস্টে নিজেই জানান এ সংবাদ।

বার্মিংহামে নিজ বাসায় দুই পরিবারের উপস্থিতিতে সম্পন্ন হয় এই বিয়ে। ২৪ বছর বয়সী মালালার স্বামী পাকিস্তান ক্রিকেট বোর্ডের হাই পারফর্ম্যান্স ইউনিটের জেনারেল ম্যানেজার আসির মালিক।

এদিকে এ বছরের জুলাইতে ভোগ ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাতকারে মালালা বলেছিলেন, আমি জানি না লোকে কেন বিয়ে করে! যদি দুটো মানুষ একসাথে থাকতেই চায়, তবে এত কাগজপত্রের দরকার কী, একসাথে থাকলেই তো হয়।

এমন মন্তব্যের চার মাসের মধ্যে মালালার বিয়ে করাটা তাই ভক্ত-শুভানুধ্যায়ীদের জন্য বড়সড় চমকই ছিল। তবে বিয়ের আয়োজনে তিনি ছড়িয়েছেন স্নিগ্ধতা। পরেছিলেন টি-পিংকের ওপর সোনালি এম্ব্রয়ডারির কাজ করা সালোয়ার কামিজ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ