মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মধুপুর মাদরাসায় হস্তলিপি ও শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত হাটহাজারীর সিনিয়র মুহাদ্দিসের সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির সাক্ষাৎ সংসদে পাস হওয়া ‘শরিয়াবিরোধী’ বিল নিয়ে কে কী বললেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে যুক্ত করার আহ্বান রাশিয়ার কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০ নতুন দুই দায়িত্ব পেলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নয়াদিল্লির বার্তা আফগানিস্তানে আল-মারকাজুল ইসলামী মেডিকেল টিমের চিকিৎসাসেবা বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত মসজিদের ইমাম ও মাদরাসার শিক্ষক ৮ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

গ্রেপ্তার হয়েছে বিশ্বের কুখ্যাত সাইবার গ্যাংয়ের সদস্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক : ইতিহাসের সবচেয়ে বড় সাইবার গ্যাংগুলোর একটি ‘রিভিল’। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বব্যাপী ব্যবসাপ্রতিষ্ঠানে বড় বড় হ্যাকিংয়ের জন্য রিভিলকে দায়ী করা হয়।

সোমবার বিশ্বব্যাপী এক পুলিশি অভিযানে ‘রিভিল’-এর সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে।

রোমানীয় পুলিশ, যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস (ডিওজে) ও ইউরোপোলের সমন্বিত অভিযানটি একই সঙ্গে অনলাইন ও অফলাইনে পরিচালিত হয়। এতে রোমানিয়ার দুজন এবং ইউক্রেনের একজন অভিযুক্ত হ্যাকারকে গ্রেপ্তার করা হয়েছে।

এক ঘোষণায় যুক্তরাষ্ট্র জানিয়েছে, ৬০ লাখ ডলার মূল্যমানের ক্রিপ্টোকারেন্সি এই সাইবার গ্যাংয়ের কাছ থেকে  সফলভাবে পুনরুদ্ধার করা হয়েছে। ‘গ্র্যান্ডক্র্যাব’ ও ‘সোডিনিকোবি’ নামেও খ্যাত গ্যাংটি তিন বছর ধরে সারা বিশ্বে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে যাচ্ছে।

-এডব্লিউ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ