মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মধুপুর মাদরাসায় হস্তলিপি ও শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত হাটহাজারীর সিনিয়র মুহাদ্দিসের সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির সাক্ষাৎ সংসদে পাস হওয়া ‘শরিয়াবিরোধী’ বিল নিয়ে কে কী বললেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে যুক্ত করার আহ্বান রাশিয়ার কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০ নতুন দুই দায়িত্ব পেলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নয়াদিল্লির বার্তা আফগানিস্তানে আল-মারকাজুল ইসলামী মেডিকেল টিমের চিকিৎসাসেবা বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত মসজিদের ইমাম ও মাদরাসার শিক্ষক ৮ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

বাজারে করোনার ওষুধ ‘মলনুপিরাভির’, দাম ৭০ টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য মুখে খাওয়ার ক্যাপসুল ‘মলনুপিরাভির’ বাজারজাতকরণ শুরু করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ২০০ মিলিগ্রামের প্রতিটি ক্যাপসুলের দাম নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা। করোনায় আক্রান্ত রোগীরা চিকিৎসকের পরামর্শ নিয়ে এ ক্যাপসুল খেতে পারবেন।

চিকিৎসকরা বলছেন, মলনুপিরাভির ক্যাপসুলের ফুল কোর্স হবে পাঁচদিনে। প্রতিদিন আটটি ক্যাপসুল খেতে হবে, যার মধ্যে সকালে চারটি ও রাতে চারটি। অর্থাৎ পাঁচদিনে মোট ৪০টি ক্যাপসুল খেতে হবে। সেই হিসেবে একজন রোগীর জন্য ফুল কোর্সের মলনুপিরাভির দাম পড়বে দুই হাজার ৮০০ টাকা।

মঙ্গলবার (৯ নভেম্বর) সন্ধ্যায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পরিচালক (মার্কেটিং) রিজভী উল কবির এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সোমবার (৮ নভেম্বর) থেকে রাজধানী ঢাকায় এবং আজ মঙ্গলবার (৯ নভেম্বর) থেকে দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে মলনুপিরাভির ক্যাপসুল পাওয়া যাচ্ছে।

রিজভী উল কবির বলেন, ‘ওষুধ প্রশাসন অধিদপ্তরের নির্দেশনা ও গাইডলাইন মেনে আমরা এক হাজার ৬০০ বক্স মলনুপিরাভির ক্যাপসুলের নমুনা জমা দিয়েছিলাম। অধিদপ্তরের ড্রাগ টেস্টিং ল্যাবে নমুনা পরীক্ষা করে এ ওষুধের অনুমোদন দিয়েছে। এরপরই আমরা মলনুপিরাভির ক্যাপসুল বাজারজাত শুরু করেছি।’

বেক্সিমকো ছাড়াও করোনার ক্যাপসুল উৎপাদনের অনুমোদন পেয়েছে এসকে অ্যান্ড এফ, ইনসেপটা এবং জেনারেলসহ আরও বেশ কয়েকটি ফার্মাসিউটিক্যালস কোম্পানি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ