রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ ।। ২৩ কার্তিক ১৪৩৩ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২৪ ঘণ্টায় হামের উপসর্গে ২ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২২৫ আখেরি মোনাজাতে শেষ হলো ৩ দিনব্যাপী জেলা ইজতেমা জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি কৃষকদের থেকে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার কোম্পানীগঞ্জে মাটিবাহী ট্রাকের চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আশুলিয়ায় শ্রমিক কলোনিতে আগুনে পুড়ল ৩০ কক্ষ ব্রাহ্মণবাড়িয়ায় ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী

মেহেরপুরে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মেহেরপুরের গাংনীর ধলা গ্রামে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।

সোমবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন- জাহারুল ও সাহাদুল। সম্পর্কে তারা আপন ভাই।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. বিডি দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, সকালে ইউপি সদস্য পদপ্রার্থী আতিয়ার রহমান ও টুটুলের সমর্থকদের মধ্যে সংঘর্ঘ শুরু হয়। সংঘর্ষে টুটুল গ্রুপের সমর্থক জাহারুল ও শাহাজুল নিহত হন। আহত হয়েছেন অন্তত ২০ জন।

সারাদেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে। ইতোমধ্যে দেশের বেশ কয়েকটি ইউনিয়নে প্রথম দফা ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে দেশের ৮৪৮টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ