মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

তুরস্কের ফুটবল স্টেডিয়ামে পবিত্র কুরআনের অবমাননা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তুরস্কের চার জন নাগরিক একটি ফুটবল স্টেডিয়ামে পবিত্র কুরআনের পৃষ্ঠা ছিঁড়ে এই ঐশী গ্রন্থের অবমাননা করেছে। পবিত্র এই গ্রন্থ অবমাননা করার অভিযোগে তুরস্কের পুলিশ ঐ চার জনকে গ্রেপ্তার করেছে।

তুরস্কের উত্তরাঞ্চলীয় ওর্দু প্রদেশে একটি ফুটবল স্টেডিয়াম উদ্বোধনের সময় পবিত্র কুরআনের পাতা ছিঁড়ে ফেলা ও এই পবিত্র গ্রন্থ অবমাননা করার অভিযোগে চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।

উর্দু ও কাইরিক কালা প্রদেশের দুই দলের মধ্যকার ম্যাচের সময় পবিত্র কুরআনের ছেঁড়া পৃষ্ঠা বাতাসে ও মাটিতে ছড়িয়ে পড়তে দেখে দর্শকরা হতবাক হয়ে যান। সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারী এই দৃশ্য তাদের একাউন্টে পোস্ট করেছে। এই দৃশ্য প্রকাশের পর সকলে এই কর্মের তীব্র নিন্দা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীরা এই কর্মের সাথে যারা জড়িত রয়েছে, তাদের দ্রুত গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তির আহ্বান জানান। সূত্র: ইকনা

-এটি