বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বলেছিল ১০ টাকা কেজি চাল খাওয়াবে, কিনতে হচ্ছে ৭০ টাকায়: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে মানুষের নাভিশ্বাস উঠছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার নিত্যপণ্যের দাম কমাতে পারছে না।

বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির ভাইস চেয়ারম্যান প্রয়াত আফসার আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘সরকার বলেছিল- ১০ টাকা কেজি দরে চাল খাওয়াবে। এখন মানুষকে ৭০ টাকায় চাল কিনতে হচ্ছে।’

তিনি বলেন, ‘টিসিবির গাড়িগুলোতে মানুষের ভিড় বাড়ছে। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে মানুষের নাভিশ্বাস উঠছে। সরকার পণ্যের দাম কমাতে পারছে না।’

বিএনপি খোয়াব দেখছে- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ দুঃস্বপ্ন দেখছে। দেখছে- এই বিএনপি চলে আসছে।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে তিনি বলেন, ‘গত কয়েকদিন ওনার জ্বর ছিল। তাই চেকআপের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ‘জেলে থাকার সময়ে তার (খালেদা জিয়া) যথাযথ চিকিৎসা হয়নি। ওনার যে চিকিৎসা দরকার তা হচ্ছে না। ওনার যে জটিলতা তার চিকিৎসা দেশে নেই।’

তিনি বলেন, ‘উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া দরকার। কিন্তু সরকার তা দিচ্ছে না। জামিন তার অধিকার তা তিনি পাচ্ছেন না। একই মামলায় অন্যরা সবাই জামিনে আছেন।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ