মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তায় মার্কিন সামরিক উপস্থিতি আর ‘যথেষ্ট নয়’: কাতার ১০ মাসে হাফেজা হলেন ১৪ বছরের তানজিলা লংমার্চের দাবির সঙ্গে জামায়াত আমিরের সংসদের বক্তব্য দ্বিমুখিতা: পীর সাহেব চরমোনাই

সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সৌদি আরবের ভূখণ্ডে সাম্প্রতিক বিমান হামলার প্রশংসা করে বার্তা দিয়েছেন হুথি বিদ্রোহী গোষ্ঠীর শীর্ষ কর্মকর্তা ও মিডিয়া অফিসের উপপ্রধান নাসরুদ্দিন আমীর। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, জবাব না দিয়ে সৌদি আরবের হামলা সহ্য করার দিন শেষ। ইয়েমেনের মানুষের ওপর হামলা করলে এখন থেকে কড়া জবাব দেওয়া হবে।

চার বছর শান্ত থাকার পর দুই পক্ষের মধ্যে নতুন করে যুদ্ধ শুরু হলো। গত জুনে হুথিরা ইরানের তেহরান থেকে ইয়েমেনের সানায় একটি বিমান পাঠানোর চেষ্টা করে। গত ১০ বছর ধরে সৌদি জোট ইয়েমেনের আকাশ ও সমুদ্রপথ বন্ধ করে রেখেছে। হুথিরা মূলত সেই নিয়ম ভাঙতেই বিমানটি পাঠিয়েছিল।

কিন্তু বিমানটি নামার আগেই সানা বিমানবন্দরের রানওয়েতে হামলা চালায় সৌদি জোট। এতে বিমানটি আর নামতে পারেনি। ওই বিমানে হুথি নেতাদের একটি দল ছিল, যারা ইরানের এক জানাজা শেষে দেশে ফিরছিলেন। এরপর থেকেই দুই পক্ষের উত্তেজনা আবার তুঙ্গে ওঠে।

সূত্র: আল-জাজিরা।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ