বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

রাশিয়ায় প্লেন বিধ্বস্ত, নিহত ১৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাশিয়ার এল-৪১০ মডেলের একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। এতে ১৬ জন নিহত হয়েছেন। প্লেনটিতে ২৩ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

দেশটির জরুরি সহায়তাবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার মধ্যাঞ্চলের তাতারস্তানে স্থানীয় সময় রোববার ( ১০ অক্টোবর) সকাল ৯টা ২৩ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে ১৬ জন নিহত হন।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ৭ জনকে উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে দুই পাইলটও ছিলেন।

চলতি বছর সেপ্টেম্বরে একই ধরনের দুর্ঘটনায় সাইবেরিয়ায় চারজন নিহত ও ১২ জন আহত হন।

১৯৭০ সালে চেক প্রজাতন্ত্র দুই ইঞ্জিন বিশিষ্টি স্বল্প দূরত্বে পরিবহনযোগ্য এল-৪১০ টার্বোলেড বিমানটি তৈরি করে।

সূত্র: আরটি, এএফপি

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ