বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নড়াইলে তিন দিন ধরে নিখোঁজ মাদরাসাছাত্র মোহাম্মদ আলী নেপালে ফের ৫ মাত্রার ভূমিকম্প ৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ৫ ইরানি ট্যাংকারে বোমাবর্ষণ যুক্তরাষ্ট্রের, জর্ডানে পাল্টা হামলা ইরানের টাকা তুলছেন গ্রাহকরা, সম্মিলিত ইসলামী ব্যাংক বাড়ছে আস্থা অস্ট্রিয়ায় ১৪ বছরের কম বয়সী মেয়েদের হিজাব নিষিদ্ধ ‘স্থিতিশীল ক্যাম্পাস ও যোগ্য নেতৃত্ব গঠনে ছাত্র আন্দোলনকে ভূমিকা রাখতে হবে’ নেপালের জাতীয় সভার সদস্যের সঙ্গে আমিরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ সাহারানপুরের শতবর্ষী মসজিদ ভাঙায় মুসলিম পার্সোনাল ল বোর্ডের তীব্র নিন্দা পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয়

বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক যত্নে লালন করব: মমতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

সাম্প্রতিক উপনির্বাচনে জয়লাভের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে লেখা ড. মোমেনের এক অভিনন্দন বার্তার প্রতিউত্তরে এ ধন্যবাদ জানান তিনি।

এ সময় বাংলাদেশ অত্যন্ত কাছের উল্লেখ করে মমতা ব্যানার্জি বলেন, ‘ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে চিন্তা-চেতনা-মননে আমরা একে অপরের অত্যন্ত আপন। এই সুসম্পর্ক আগামী দিনে খুবই যত্নের সঙ্গে লালন করব।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরও বলেন, বাংলার মানুষ বরাবর আমাদের ওপর আস্থা রেখেছেন, আবার রাখলেন।

জনগণের এই ভরসা ও ভালোবাসাকে আমরা যোগ্য সম্মান দেব, সুখে-দুঃখে সবসময় তাদের পাশে থাকব। মমতা ব্যানার্জি ড. মোমেন ও তার পরিবারের সদস্যদের শারদীয়র আগাম শুভেচ্ছা জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ