বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতিসংঘে সভাপতির মেয়াদেই রোহিঙ্গা সমস্যার সমাধান দাবি ইসলামী আন্দোলনের উত্তরায় শপিং মলে আগুন, ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে ইবনে খালদুন বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশি আলেমের পিএইচডি ডিগ্রি অর্জন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আত্মহত্যা প্রতিরোধে মানসিক স্বাস্থ্যসেবা বাড়ানোর তাগিদ প্রতিমন্ত্রী মুহিতের দারুল উলূম রামপুরার ইসলাহি মাহফিল ১১ সেপ্টেম্বর, প্রধান আলোচক ওলিপুরী বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু কাল ভোরে রাঙামাটির রুস্টপ রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ড নিরাপদ জীবনযাপনে রাসুলুল্লাহ (সা.)-এর শেখানো ৫ দোয়া দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম

মুখে খাওয়ার করোনা ওষুধ নিয়ে গবেষণায় ফাইজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বাজারে প্রচলিত করোনা টিকাগুলোর মধ্যে ফাইজারের টিকাকে সবচেয়ে কার্যকর হিসেবে মনে করছেন গবেষকরা। মার্কিন এই ওষুধ কোম্পানিটি এবার ঘোষণা দিয়েছে, প্রাণঘাতী এই রোগের মুখে খাওয়ার ওষুধও দ্রুত বাজারে আনার কাজ করছে তারা। চলছে বড় আকারের গবেষণা।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এই দৌড়ে ফাইজার একা নয়। মার্কিন ওষুধ কোম্পানি মের্ক অ্যান্ড কো (এমআরকে ডট এন) এবং সুইস ওষুধ কোম্পানি রশে হোল্ডিং এজি (আরওজি ডট এস) ইতোমধ্যে এক্ষেত্রে ফাইজারের প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেদের অবস্থান স্পষ্ট জানিয়েছে।

মুখে খাওয়ার করোনা ওষুধ গবেষণার সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা রয়টার্সকে জানান, ইতোমধ্যে একটি ওষুধ প্রস্তুত করা হয়েছে। আপাতত সেই ওষুধের নাম দেওয়া হয়েছে পিএফ-০৭৩২১৩৩২।

তিনি বলেন, প্রস্তুতকৃত এই ওষুধটি ২ হাজার ৬৬০ জন স্বেচ্ছাসেবীর ওপর পরীক্ষা করা হচ্ছে। এই স্বেচ্ছাসেবীরা সবাই ১৮ বা তার অধিক বয়সী। বর্তমানে সেই ট্রায়াল মাঝারি পর্যায় অতিক্রম করছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ