বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতিসংঘে সভাপতির মেয়াদেই রোহিঙ্গা সমস্যার সমাধান দাবি ইসলামী আন্দোলনের উত্তরায় শপিং মলে আগুন, ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে ইবনে খালদুন বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশি আলেমের পিএইচডি ডিগ্রি অর্জন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আত্মহত্যা প্রতিরোধে মানসিক স্বাস্থ্যসেবা বাড়ানোর তাগিদ প্রতিমন্ত্রী মুহিতের দারুল উলূম রামপুরার ইসলাহি মাহফিল ১১ সেপ্টেম্বর, প্রধান আলোচক ওলিপুরী বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু কাল ভোরে রাঙামাটির রুস্টপ রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ড নিরাপদ জীবনযাপনে রাসুলুল্লাহ (সা.)-এর শেখানো ৫ দোয়া দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম

পঞ্চগড়ে বজ্রপাতে এক যুবকের মুত্যু, আহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বজ্রপাতে রঞ্জিত বর্মন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন।

সোমবার (২৭ সেপ্টেম্বর) রাতে জেলার আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের রসেয়া জামুরিবাড়ি এলাকায় বজ্রপাতের ঘটনাটি ঘটে।

জানা যায়, নিহত রঞ্জিত বর্মন একই এলাকার ভুজেন চন্দ্র বর্মনের ছেলে।

স্থানীয়রা জানায়, রঞ্জিত বর্মন রসেয়া জামুরিবাড়ি এলাকায় একটি চায়ের দোকানে অন্যদের মত আড্ডা দিচ্ছিলেন। রাতে হঠাৎ ঝড়ো বাতাস শুরু হলে চায়ের দোকানে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে রঞ্জিতসহ আরও চার জন আহত হন। পরে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রঞ্জিত বর্মনকে মৃত ঘোষণা করেন।

এদিকে আহত ৪ জনের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. দুলাল উদ্দীন বজ্রপাতে এক যুবকের নিহতের বিষয়টি সময় নিউজকে নিশ্চিত করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ