বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতিসংঘে সভাপতির মেয়াদেই রোহিঙ্গা সমস্যার সমাধান দাবি ইসলামী আন্দোলনের উত্তরায় শপিং মলে আগুন, ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে ইবনে খালদুন বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশি আলেমের পিএইচডি ডিগ্রি অর্জন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আত্মহত্যা প্রতিরোধে মানসিক স্বাস্থ্যসেবা বাড়ানোর তাগিদ প্রতিমন্ত্রী মুহিতের দারুল উলূম রামপুরার ইসলাহি মাহফিল ১১ সেপ্টেম্বর, প্রধান আলোচক ওলিপুরী বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু কাল ভোরে রাঙামাটির রুস্টপ রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ড নিরাপদ জীবনযাপনে রাসুলুল্লাহ (সা.)-এর শেখানো ৫ দোয়া দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম

জাতিসংঘে ভাষণ দিতে পারেননি আফগান দূত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘে নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিতে পারেননি তিনি।

নিউইয়র্কের স্থানীয় সময় সোমবার দিনের শেষ ভাগে তার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্ব নেতাদের উদ্দেশে ভাষণ দেওয়ার কথা ছিল।

জাতিসংঘ মুখপাত্রের বরাত দিয়ে এএফপি জানায়, এক বক্তব্যে তালেবানের বিরোধিতা করার কারণে গুলাম ইসাকজাইয়ের নাম রবিবার দিবাগত মধ্যরাতের পর বক্তাদের নামের তালিকা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

ইসাকজাই আফগানিস্তানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আশরাফ গনির সরকারের প্রতিনিধিত্ব করেন। সাধারণ পরিষদের প্রেসিডেন্টের মুখপাত্র মনিকা গ্রালি এএফপি’কে বলেন, ‘দেশটি সাধারণ পরিষদের অধিবেশনের সাধারণ আলোচনা থেকে তাদের অংশগ্রহণ প্রত্যাহার করে নিয়েছে।’

তালেবান ইতিমধ্যেই তাদের দোহা-ভিত্তিক মুখপাত্র সুহেইল শাহিনকে জাতিসংঘের দূত হিসেবে মনোনীত করেছে। তবে তার নিয়োগ এখনো অনুমোদন দেয়নি জাতিসংঘ।

জাতিসংঘের ক্রেডেনশিয়াল কমিটি এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়। আর আলোচনা করে সিদ্ধান্ত নিতে কমিটির কিছুটা সময় লাগবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ