বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতিসংঘে সভাপতির মেয়াদেই রোহিঙ্গা সমস্যার সমাধান দাবি ইসলামী আন্দোলনের উত্তরায় শপিং মলে আগুন, ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে ইবনে খালদুন বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশি আলেমের পিএইচডি ডিগ্রি অর্জন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আত্মহত্যা প্রতিরোধে মানসিক স্বাস্থ্যসেবা বাড়ানোর তাগিদ প্রতিমন্ত্রী মুহিতের দারুল উলূম রামপুরার ইসলাহি মাহফিল ১১ সেপ্টেম্বর, প্রধান আলোচক ওলিপুরী বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু কাল ভোরে রাঙামাটির রুস্টপ রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ড নিরাপদ জীবনযাপনে রাসুলুল্লাহ (সা.)-এর শেখানো ৫ দোয়া দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম

‘ইরানকে পরমাণু অস্ত্র অর্জন করতে দেবে না ইসরায়েল’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত বলেছেন, ইরান তার পরমাণু প্রকল্পের সব সীমারেখা লঙ্ঘন করেছে। তথাপি ইরানকে পরমাণু অস্ত্র অর্জন করতে দেবে না ইসরায়েল।

সোমবার জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্যে এমন কথাই বললেন নাফতালি বেনেত।

এদিকে বেনেতের এই বক্তব্যকে 'মিথ্যায় পরিপূর্ণ' বলে তা প্রত্যাখ্যান করেছেন জাতিসঙ্ঘে নিযুক্ত ইরানের স্থায়ী দূত মজিদ তাখত রাভানচি।

জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে দেয়া প্রথম ভাষণে বেনেত বলেন, 'পরমাণু অস্ত্রের ছত্রছায়ায়' ইরান মধ্যপ্রাচ্যে নিয়ন্ত্রণ পেতে চায়।

ইরানের পরমাণু তৎপরতা বন্ধে আন্তর্জাতিক প্রচেষ্টার জন্য আহ্বান জানান বেনেত।

বক্তব্যে ইরানের পরমাণু তৎপরতায় ইসরাইলের এককভাবে পদক্ষেপ নেয়ার হুমকি দেন নাফতালি বেনেত।

তিনি বলেন, 'ইরানের পরমাণু প্রকল্প এক পটপরিবর্তনমূলক অবস্থায় এসে দাঁড়িয়েছে এবং একইসাথে আমাদের ধৈর্য্যও ফুরিয়ে এসেছে।'

বেনেত বলেন, 'ইসরায়েল পরমাণু অস্ত্র অর্জনে ইরানকে অনুমতি দেবে না।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ