বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

ঢাকা মেট্রোরেল সম্পর্কে ৮ অজানা তথ্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সারিব সুইজা: বাংলাদেশের রাজধানী ঢাকায় নির্মাণাধীন শহরভিত্তিক রেল ব্যবস্থা হচ্ছে ঢাকা মেট্রো যা আনুষ্ঠানিকভাবে ম্যাস র‍্যাপিড ট্রানজিট বা সংক্ষেপে এমআরটি (MRT) নামে পরিচিত। ২০১৩ সালে অতি জনবহুল ঢাকা মহানগরীর ক্রমবর্ধমান যানবাহন সমস্যা ও পথের দুঃসহ যানজট কমিয়ে আনার লক্ষ্যে কৌশলগত পরিবহন পরিকল্পনা প্রণয়ন করা হয় যার অধীনে প্রথমবারের মত ঢাকায় মেট্রো রেল স্থাপনের পরিকল্পনা করা হয়।

পরবর্তীতে ২০১৬ সালে প্রণীত সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনা অনুসারে ঢাকায় নির্মিতব্য মেট্রো রেলের লাইনের সংখ্যা ৩টি থেকে বাড়িয়ে ৫টি করা হয়। প্রথম পর্যায়ে নির্মাণের জন্য উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০.১ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন ৬ (MRT Line-6) কে নির্বাচন করা হয়। ২০১৬ সালের ২৬ জুন উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এমআরটি লাইন-৬ এর নির্মাণকাজ শুরু হয়।

স্বপ্নে এই মেট্রোরেল সম্পর্কে আসুন জেনে নিই

প্যাসেঞ্জার ক্যাপাসিটিঃ ঢাকা মেট্রোরেল - ১ লক্ষ ৮ শত পার ডে।

রুটের দৈর্ঘ্যঃ ঢাকা মেট্রোরেল - ২০.১ কিলোমিটার।

ট্রেনের সংখ্যাঃ ঢাকা মেট্রোরেল - ৫৬ টি প্ল্যানড

স্টেশন সংখ্যাঃ ঢাকা মেট্রোরেল - ১৬ টি এলিভেটেড স্টেশন।

প্রকল্পের কাজ শুরুঃ ঢাকা মেট্রোরেল - জুন ২০১৬

প্রকল্পের কাজ শেষঃ ঢাকা মেট্রোরেল - পরীক্ষামূলক চালানো হয়েছে। আশা করা হচ্ছে ২০২২ সালের মধ্যেই যাত্রী উঠতে পারবে।

প্রকল্প বাজেটঃ ঢাকা মেট্রোরেল - ২.৮ বিলিয়ন মার্কিন ডলার

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ