সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎অতিবৃষ্টি হলে যে দোয়া পড়বেন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি সহায়তা দেওয়া হবে: প্রতিমন্ত্রী অমিত বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই

রান্নায় পরিমানের থেকে তেল বেশি হলে যা করবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রতিদিনের রান্নায় অন্যতম জরুরি দুটি উপাদান হলো তেল ও মসলা। রান্না সুস্বাদু হওয়ার অন্যতম শর্ত হলো এতে তেলের পরিমাপ সঠিক হতে হবে। অনেকে মনে করেন, তেল বেশি ব্যবহার করলেই খাবার সুস্বাদু হয়। আবার অনেকের ধারণা হলো, তেল যত কম খাওয়া যায়, ততই ভালো। আসলে এর একটিও ঠিক নয়। কারণ একেক ধরনের খাবার তৈরিতে তেলের পরিমাপ একেক রকম হয়। তবে আপনি যে খাবার রাঁধছেন, তাতে পরিমাপের চেয়ে তেল বেশি হয়ে গেলে কী করবেন?

রান্নায় কতটুকু তেল ব্যবহার করবেন?

রান্নায় খুব বেশি বা অতিরিক্ত তেল ব্যবহার না করাই ভালো। তাই বলে পরিমাণের চেয়ে অনেক কম ব্যবহার করবেন না। এতে রান্নার স্বাদ আসবে না। এদিকে অতিরিক্ত তেল খেলে পেটে সমস্যা দেখা দিতে পারে। সৃষ্টি হয় হজমের সমস্যা। অনেক সময় এর প্রভাব পড়ে হার্টেও। রান্না করা খাবারের অতিরিক্ত তেল বাদ দেওয়ার পাশাপাশি বাইরে থেকে কেনা খাবার থেকেও অতিরিক্ত তেল বাদ দিয়ে খান। তবে খেয়াল রাখবেন, যে খাবার রান্নার পদ্ধতি যেটি, সেটিই যেন মেনে রান্না করা হয়। এর পাশাপাশি নিজের স্বাস্থ্যের দিকে নজর রাখবেন, যেসব খাবার আপনার জন্য ক্ষতিকর তা এড়িয়ে চলুন।

জেনে নিন সেই পদ্ধতি

রান্নায় তেল অতিরিক্ত হয়ে গেলে বরফের টুকরো নিয়ে তরকারিতে চুবিয়ে দিন। তখন সেই বরফের গায়ে তেল লেগে শক্ত হয়ে যাবে। এরপর সহজেই বরফের উপর থেকে সেই জমে যাওয়া তেল ছাড়িয়ে নিন। জমে যাওয়া তেল একটি পাত্রে রেখে দিন। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এই ভিডিও বেশ সাড়া ফেলেছে। কারণ অনেকেই এতে উপকৃত হবেন। এবার থেকে আপনিও মেনে চলতে পারেন এই পদ্ধতি। এতে রান্নায় তেল বেশি হলেও আর চিন্তার কোনো কারণ থাকছে না।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ