বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদরাসা বোর্ডে ফেল থেকে পাস ২৫৫, নতুন জিপিএ-৫ ২৯৩ কাতিয়া মাদরাসার মুহতামিম শায়েখ ইমদাদুল্লাহর ইন্তেকালে জমিয়তের শোক মসজিদে নববীতে শুরু হচ্ছে কুরআন হিফজ পুনরালোচনা কর্মসূচি ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার নিয়ে অনিশ্চয়তায় ক্ষুব্ধ তরুণ লেখকরা এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাশ ৪ হাজার ৫৮৫ জন ইরানের দক্ষিণ উপকূলে রাতভর দফায় দফায় বিস্ফোরণ খায়বার বিজয়—অন্যায়ের দুর্গে ন্যায়ের পতাকা ‘কৃত্রিমতার সময়ে নবীজি (সা.)-এর অকৃত্রিম জীবনই বড় শিক্ষা’ সংসদে নামাজ কায়েম ও রাষ্ট্রীয়ভাবে জাকাত চালুর দাবি সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিংয়ে হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের শোক

২০ অক্টোবর খালেদা জিয়ার ১১ মামলার শুনানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ১১টি মামলার শুনানির তারিখ আগামী ২০ অক্টোবর ধার্য করা হয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এ তারিখ ধার্য করেন বলে জানা গেছে।

এসব মামলার শুনানির তারিখ ছিল গেল বছরের ১০ অগাস্ট। তবে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আদালতের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকায় শুনানির তারিখ পেছানো হয়।

মামলাগুলোর মধ্যে রয়েছে রাজধানীর দারুস সালাম থানায় করা নাশকতার আটটি, যাত্রাবাড়ী থানায় দুটি ও রাষ্ট্রদ্রোহের একটি মামলা। সব মামলার কার্যক্রম খালেদা জিয়ার পক্ষে স্থগিত করেছে হাইকোর্ট।

১১ মামলার মধ্যে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় অভিযোগ গ্রহণের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। অপর ১০ মামলায় অভিযোগ শুনানির দিন ধার্য ছিল।

মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে আদালতে রাষ্ট্রদ্রোহের মামলাটি দায়ের করা হয় ২০১৬ সালের ২৫ জানুয়ারি। অপরদিকে ২০১৫ সালের ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় গ্লোরি পরিবহনের যাত্রীবাহী একটি বাসে পেট্রোল বোমা হামলা করা হলে বাসের ২৯ যাত্রী দগ্ধ হন। এ ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান নূর আলম (৬০) নামের এক যাত্রী।

ওই ঘটনায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে ২০১৫ সালের ২৪ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় মামলা করেন থানার উপ-পরিদর্শক এসআই কে এম নুরুজ্জামান। ওই বছরের ৬ মে খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন ডিবি পুলিশের পরিদর্শক বশির আহমেদ।

২০১৫ সালে দারুস সালাম থানা এলাকায় নাশকতার অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আসামি করে আটটি মামলা দায়ের করা হয়। ২০১৭ সালের বিভিন্ন সময়ে মামলাগুলোয় অভিযোগপত্র দেয় পুলিশ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ