বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদরাসা বোর্ডে ফেল থেকে পাস ২৫৫, নতুন জিপিএ-৫ ২৯৩ কাতিয়া মাদরাসার মুহতামিম শায়েখ ইমদাদুল্লাহর ইন্তেকালে জমিয়তের শোক মসজিদে নববীতে শুরু হচ্ছে কুরআন হিফজ পুনরালোচনা কর্মসূচি ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার নিয়ে অনিশ্চয়তায় ক্ষুব্ধ তরুণ লেখকরা এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাশ ৪ হাজার ৫৮৫ জন ইরানের দক্ষিণ উপকূলে রাতভর দফায় দফায় বিস্ফোরণ খায়বার বিজয়—অন্যায়ের দুর্গে ন্যায়ের পতাকা ‘কৃত্রিমতার সময়ে নবীজি (সা.)-এর অকৃত্রিম জীবনই বড় শিক্ষা’ সংসদে নামাজ কায়েম ও রাষ্ট্রীয়ভাবে জাকাত চালুর দাবি সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিংয়ে হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের শোক

মাদকবিরোধী অভিযানে রাজধানী থেকে গ্রেপ্তার ৫৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে প্রায় প্রতিদিনই অনেক অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এরই অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় আরও ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার ডিএমপির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে দাবি করা হয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা মাদক বিক্রেতা ও সেবী। গতকাল সোমবার সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তার করা ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা করেছে পুলিশ। ডিএমপির প্রতিটি বিভাগের থানা ও গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা এসব অভিযান পরিচালনা করে থাকেন। পুলিশ বলছে, এই ধরনের মাদকবিরোধী অভিযান তারা নিয়মিত পরিচালনা করবে।

বিজ্ঞপ্তি বলছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে ৪৮৮ গ্রাম হেরোইন, ৯ কেজি গাঁজা, দুই হাজার ২২৫টি ইয়াবা বড়ি ও এক গ্রাম আইস উদ্ধার করা হয়েছে।

গতকাল সোমবার ডিএমপি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৭১ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ