বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার নিয়ে অনিশ্চয়তায় ক্ষুব্ধ তরুণ লেখকরা এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাশ ৪ হাজার ৫৮৫ জন ইরানের দক্ষিণ উপকূলে রাতভর দফায় দফায় বিস্ফোরণ খায়বার বিজয়—অন্যায়ের দুর্গে ন্যায়ের পতাকা ‘কৃত্রিমতার সময়ে নবীজি (সা.)-এর অকৃত্রিম জীবনই বড় শিক্ষা’ সংসদে নামাজ কায়েম ও রাষ্ট্রীয়ভাবে জাকাত চালুর দাবি সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিংয়ে হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের শোক মেখলের মাওলানা উসমান ফয়েজীর সুস্থতায় বিশেষ দোয়ার আহ্বান হাটহাজারীর মুহতামিমের ১০ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ওমরাহ পালন শেষে মদিনায় বাংলাদেশি নারীর মৃত্যু

মাথায় গুলি করে ফিলিস্তিনি শিশুকে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের সেনাদের গুলিতে ফিলিস্তিনের এক শিশু নিহত হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ আগস্ট) তার মৃত্যু হয়। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনারা এক ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা করেছে।

মন্ত্রণালয়ের বরাতে আরো জানা যায়, ইসরায়েলি সেনাদের ছোড়া গুলি ১৬ বছর বয়সি ইমাদ হাসহাসের মাথায় লাগলে অসহ্য যন্ত্রণা ভোগার পর তার মৃত্যু হয়। ফিলিস্তিনি গণমাধ্যম ডব্লিউএএফএ জানায়, পশ্চিম তীরের বালাতা রিফিউজি ক্যাম্পে ইসরায়েলি সেনাদের অভিযানে এই শিশু নিহত হয়।

ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, সেনারা বালাতা রিফিউজি ক্যাম্পে একজন সন্দেহভাজনকে গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছিল। এ সময় হুমকি মোকাবিলায় তাদের সরাসরি গুলি ছুড়তে হয়।

নাবলুসের ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটির (পিআরসিএস) জরুরি ইউনিটের পরিচালক আহমাদ জিবরিল বলেন, রিফিউজি ক্যাম্পে অভিযান চালানোর সময় ইসরাইলি সেনারা ১৬ বছর বয়সি ইমাদ হাসহাসকে গুলি করে হত্যা করেছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হাসহাসকে দ্রুত রাফিদিয়া সার্জিকাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ