বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদরাসা বোর্ডে ফেল থেকে পাস ২৫৫, নতুন জিপিএ-৫ ২৯৩ কাতিয়া মাদরাসার মুহতামিম শায়েখ ইমদাদুল্লাহর ইন্তেকালে জমিয়তের শোক মসজিদে নববীতে শুরু হচ্ছে কুরআন হিফজ পুনরালোচনা কর্মসূচি ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার নিয়ে অনিশ্চয়তায় ক্ষুব্ধ তরুণ লেখকরা এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাশ ৪ হাজার ৫৮৫ জন ইরানের দক্ষিণ উপকূলে রাতভর দফায় দফায় বিস্ফোরণ খায়বার বিজয়—অন্যায়ের দুর্গে ন্যায়ের পতাকা ‘কৃত্রিমতার সময়ে নবীজি (সা.)-এর অকৃত্রিম জীবনই বড় শিক্ষা’ সংসদে নামাজ কায়েম ও রাষ্ট্রীয়ভাবে জাকাত চালুর দাবি সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিংয়ে হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের শোক

ফরিদপুরে ৩ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গা থেকে ৩ হাজার ১০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (২৩ আগস্ট) বিকালে ভাঙ্গা উপজেলার নলিয়া গ্রাম থেকে ৩ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সামাদ মাতুববর নামের এক ব্যক্তিকে আটক করে অধিদপ্তর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম ভাঙ্গা উপজেলার নলিয়া গ্রাম সামাদ মাতুববরে বসত ঘরে অভিযান চালায়। অভিযানে তার ঘরের স্টিলের আলমারী ভেতর গোপন ড্রয়ারে পলিথিন মোড়ানো একটি ব্যাগ উদ্ধার করে। এ সময় ওই পলিথিনে মোড়ানো ব্যাগ থেকে ৩ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট আটক করা হয়।

তিনি জানান, বিপুল সংখ্যক ইয়াবা রাখা ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার দায়ে ঘটনাস্থল থেকে সামাদ মাতুববরকে (৪৮) আটক করা হয়। তার বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ