বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদরাসা বোর্ডে ফেল থেকে পাস ২৫৫, নতুন জিপিএ-৫ ২৯৩ কাতিয়া মাদরাসার মুহতামিম শায়েখ ইমদাদুল্লাহর ইন্তেকালে জমিয়তের শোক মসজিদে নববীতে শুরু হচ্ছে কুরআন হিফজ পুনরালোচনা কর্মসূচি ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার নিয়ে অনিশ্চয়তায় ক্ষুব্ধ তরুণ লেখকরা এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাশ ৪ হাজার ৫৮৫ জন ইরানের দক্ষিণ উপকূলে রাতভর দফায় দফায় বিস্ফোরণ খায়বার বিজয়—অন্যায়ের দুর্গে ন্যায়ের পতাকা ‘কৃত্রিমতার সময়ে নবীজি (সা.)-এর অকৃত্রিম জীবনই বড় শিক্ষা’ সংসদে নামাজ কায়েম ও রাষ্ট্রীয়ভাবে জাকাত চালুর দাবি সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিংয়ে হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের শোক

রাজনৈতিক প্রতিষ্ঠান দুর্বল হলে রাষ্ট্র ভালো থাকে না: ঢাবি উপাচার্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হলে রাষ্ট্র ভালো থাকে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহা. আখতারুজ্জামান।

সোমবার (২৩ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কালো দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ঢাবি উপাচার্য বলেন, রাজনৈতিক প্রতিষ্ঠান তথা রাজনীতিবিদদের দুর্বলতার সুযোগেই প্রশাসনিক শক্তি মাথা চাড়া দিয়ে উঠে। ফলে সমাজে অনাকাঙ্ক্ষি ঘটনা ঘটে। প্রশাসনিক শক্তির একটা নির্দিষ্ট সীমা থাকা দরকার।

ড. মুহা. আখতারুজ্জামানের মতে রাজনীতিবিদদের গন্ডি অনেক সম্প্রসারিত। সমাজ ও রাষ্ট্রের স্বার্থেই রাজনৈতিক ধারা বা দর্শন সমাজে বিকশিত হতে পারে তার পরিবেশ তৈরি করা উচিত। সুতরাং রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর গুরুত্ব, মর্যাদা অক্ষুণ্ন রাখতে হবে।

রাজনীতিকে দুর্বত্তায়ন করা অপ্রত্যাশিত বলে মন্তব্য করেন ঢাবি উপাচার্য।

তিনি বলেন, প্রত্যেকের কাজে পেশাদারিত্বের ছাপ থাকলে সমাজে ভারসাম্য আসবে। দূর হবে বিশৃঙ্খলা। সমাজ, রাষ্ট্রের বিরুদ্ধে যে অপশক্তিই ষড়যন্ত্র করুক না কেন, গণমানুষ একত্রিত হলে কোনো অপশক্তির স্থায়ীত্বই বেশিদিন টিকে থাকে না বলেও মনে করেন ড. মুহা. আখতারুজ্জামান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ