বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদরাসা বোর্ডে ফেল থেকে পাস ২৫৫, নতুন জিপিএ-৫ ২৯৩ কাতিয়া মাদরাসার মুহতামিম শায়েখ ইমদাদুল্লাহর ইন্তেকালে জমিয়তের শোক মসজিদে নববীতে শুরু হচ্ছে কুরআন হিফজ পুনরালোচনা কর্মসূচি ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার নিয়ে অনিশ্চয়তায় ক্ষুব্ধ তরুণ লেখকরা এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাশ ৪ হাজার ৫৮৫ জন ইরানের দক্ষিণ উপকূলে রাতভর দফায় দফায় বিস্ফোরণ খায়বার বিজয়—অন্যায়ের দুর্গে ন্যায়ের পতাকা ‘কৃত্রিমতার সময়ে নবীজি (সা.)-এর অকৃত্রিম জীবনই বড় শিক্ষা’ সংসদে নামাজ কায়েম ও রাষ্ট্রীয়ভাবে জাকাত চালুর দাবি সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিংয়ে হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের শোক

মৌলভীবাজারে সেজদারত অবস্থায় মুসল্লির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় মাগরিবের নামাজের সেজদায় মৃত্যুর কোলে ঢলে পড়েন ফয়জুর রহমান দুখু মিয়া (৪৮) নামে এক ব্যবসায়ী। রোববার (২২ আগস্ট) গ্রামের মসজিদে মাগরিবের নামাজে এ ঘটনাটি ঘটেছে।

জানা যায়, দুখু মিয়া উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সফরপুর গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি খুবই ধার্মিক ছিলেন।

আজ সোমবার বেলা ১১টায় সফরপুর তাওয়াক্কুলিয়া হাফিজিয়া মাদরাসা মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে।

মরহুমের ভাগ্নে স্কুলশিক্ষক সাইদুর রহমান বাবর জানান, আমার মামা (ফয়জুর রহমান দুখু) মসজিদে জামাতে মাগরিবের সালাত আদায় করছিলেন। প্রথম রাকাতের সেজদা দিয়ে দ্বিতীয় বার সেজদায় গিয়ে পড়ে যান। সেখান থেকে তুলে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ