বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদরাসা বোর্ডে ফেল থেকে পাস ২৫৫, নতুন জিপিএ-৫ ২৯৩ কাতিয়া মাদরাসার মুহতামিম শায়েখ ইমদাদুল্লাহর ইন্তেকালে জমিয়তের শোক মসজিদে নববীতে শুরু হচ্ছে কুরআন হিফজ পুনরালোচনা কর্মসূচি ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার নিয়ে অনিশ্চয়তায় ক্ষুব্ধ তরুণ লেখকরা এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাশ ৪ হাজার ৫৮৫ জন ইরানের দক্ষিণ উপকূলে রাতভর দফায় দফায় বিস্ফোরণ খায়বার বিজয়—অন্যায়ের দুর্গে ন্যায়ের পতাকা ‘কৃত্রিমতার সময়ে নবীজি (সা.)-এর অকৃত্রিম জীবনই বড় শিক্ষা’ সংসদে নামাজ কায়েম ও রাষ্ট্রীয়ভাবে জাকাত চালুর দাবি সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিংয়ে হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের শোক

দুই ডোজের ব্যবধান কমাতে উপায় খোঁজার নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা টিকার দুই ডোজ গ্রহণের মাঝে যে সময়ের ব্যবধান রয়েছে, তা আরো কমিয়ে আনার উপায় খোঁজার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন তিনি। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্যটি নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

বাসস জানায়, এখন পর্যন্ত দেশের প্রায় ২ কোটি ২৪ লাখ মানুষ টিকা নিয়েছেন। এর মধ্যে প্রথম ডোজ দেয়া হয়েছে ১ কোটি ৬৬ লাখ ৬১ হাজার ৪১২ জন এবং দ্বিতীয় ডোজ ৬৫ লাখ ৭৫ হাজার ৪৭৩ জনকে। প্রথম ডোজ নেয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ৯৬ লাখ ৬৬ হাজার ৪৪২, নারী ৬৯ লাখ ৯৪ হাজার ৯৭০ জন। আর দ্বিতীয় ডোজের ক্ষেত্রে পুরুষ ৪০ লাখ ৬৮ হাজার ১১৪ ও নারী ২৫ লাখ ৭ হাজার ৩৫৯ জন।

যেসব কোম্পানির টিকা প্রয়োগ করা হয়েছে, তার মধ্যে রয়েছে- সেরাম উৎপাদিত কোভিশিল্ড ১ কোটি ১০ লাখ ১৬ হাজার ২২ ডোজ। চীনের সিনোফার্মের ৯৩ লাখ ৩২ হাজার ৩৯৯ ডোজ, ফাইজার-বায়োএনটেকের ৯৪ হাজার ৬৩৮ ডোজ এবং যুক্তরাষ্ট্রের মডার্নার ২৭ লাখ ৯৩ হাজার ৮২৬ ডোজ টিকা দেয়া হয়েছে এই পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মিজানুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিশিল্ডের টিকার প্রথম ডোজ দেয়া হয়েছে ৫৮ লাখ ২৫ হাজার ২৬৩ জনকে, দ্বিতীয় ডোজ ৫১ লাখ ৯০ হাজার ৭৫৯ জন। এদের মধ্যে পুরুষ ৬৮ লাখ ৬৪ হাজার ৮৯১, নারী ৪১ লাখ ৫১ হাজার ১৩১ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ