বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইলম, আমল ও সমাজসংস্কারে এক উজ্জ্বল নক্ষত্র এনায়েতুল্লাহ বদরপুরী (রহ.) হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১ হাজার ১৯৪ ‘ধানমন্ডিতে এপেক্সের গোডাউনে ফায়ার সেফটির অনুমোদন ছিল না’ ফেসবুক স্ক্রলে আপত্তিকর দৃশ্য চোখে পড়লে কি অজু ভেঙে যাবে? শরিয়া বিরোধী হেবা আইন বাতিল করতে হবে: ফয়জুল করীম

ময়মনসিংহে সড়ক দূর্ঘটনায় নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী যুবায়ের খান
ময়মনসিংহ জেলা প্রতিনিধি>

ময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় ৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৪ জন। আহতদেরকে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে।

শনিবার (১৪ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার বৈলর বড়পুকুরপাড় এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ময়মনসিংহের হালুঘাটের উদ্দেশে ছেড়ে যাওয়া ইমাম পরিবহনের একটি বাস নুরুর দোকান এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালুবোঝাই একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিন ব্যক্তি নিহত হন।পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুজন মারা যান।

ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান, দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। তাদের পরিচয় এখনও জানা সম্ভব হয়নি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট কাজ করছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ