শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা

মস্তিষ্কের কার্যকারিতা ও স্মৃতিশক্তি বাড়ায় হলুদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অতি প্রাচীনকাল থেকেই হলুদ আয়ুর্বেদ ঔষধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এছাড়াও শরীরের ইমিউনিটি বাড়াতে হলুদ সবচেয়ে কার্যকর। প্রাকৃতিক উপাদান বা ত্বকের জন্য প্রসাধনী হিসেবে উপকারী হলুদ।

হলুদের কারকিউমিন নামক বায়ো-অ্যাকটিভ উপাদান রয়েছে, যার মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। পাশ্ববর্তী দেশগুলোতে সর্দি জ্বরের ঔষধ হিসেবে হলদি দুধ দেয়া হয়।

গবেষণায় দেখা গেছে, এর কারকিউমিনের ভাইরাস বিরোধী গুণাগুণ ইনফেকশানের বিরুদ্ধে কাজ করে।

গবেষণায় দাবি করা হয়, হলুদ খেলে মস্তিষ্কে ব্রেইন ডেরাইভড নিউরোটফিক ফ্যাক্টেরের (brain-derived neurotrophic factor BDNF) মাত্রা বাড়ে। এটি মস্তিষ্কের নতুন যোগাযোগ এবং মস্তিষ্কের কোষের বিকাশে সহায়তা করে। মস্তিষ্কে এর পরিমাণ কম মাত্রায় থাকলে আলযহাইমার্স রোগসহ বিভিন্ন ধরনের মস্তিষ্কের রোগ হওয়ার ঝুঁকি বাড়ে।

হলুদের অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিইনফ্লেমেটারি উপাদান ডার্ক সার্কেল ও ত্বক উজ্জ্বল রাখতে বিশেষ ভূমিকা রাখে। ত্বকের স্বাভাবিক আভাকে তুলে ধরাই হলো হলুদের প্রধান কাজ।

-এএ