শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিশিষ্ট মুফাসসিরে কুরআন মাওলানা আবুল কালাম আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হবিগঞ্জ জেলার চুনারুঘাটের বিখ্যাত আলেম, প্রখ্যাত মুফাসসিরে কুরআন ও শায়খুল হাদিস মাওলানা আবুল কালাম মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

আজ মঙ্গলবার (২৭ জুলাই) রাত ১২টা ১৫ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি। মাওলানা আবুল কালাম কুরআনের প্রকৃত একজন খাদেম ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৬ বছর।

জানা গেছে, মরহুমের জানাজার নামাজ সকাল ১০টায় চুনারুঘাট কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। এরপর পারিবারিক কবরস্থানে দাফন করা হয় মাওলানা আবুল কালাম রহ. কে।

আরও জানা গেছে, মাওলানা আবুল কালাম রহ. ৯০দশকের দিকে আল্লামা নুরুল ইসলাম ওলীপুরীর সঙ্গে বিভিন্ন তাফসির মাহফিলে অংশ নিতেন। কখনো মাওলানা নূরুল ইসলাম ওলীপুরীর অনুপস্থিতিতে তার শূন্যতা পূরণ করতেন তিনি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ